,

আবারও ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের শোবিজে আবারও আত্মহত্যা। জনপ্রিয় তেলুগু অভিনেত্রী শ্রাবণী কোন্দপাল্লির ঝুলন্ত লাশ মিলেছে মঙ্গলবার।

হায়দরাবাদের মধুরানগরে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বছর ২৬ বছরের ওই অভিনেত্রী।

শ্রাবণীর মৃত্যুর খবর ছড়াতেই জোর শোরগোল শুরু হয়ে যায়। টিকটক স্টার দেবরাজ শেঠির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এস আর নগর থানায় দেবরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রাবণীর পরিবার। বেশ কয়েক মাস ধরে শ্রাবণীকে জ্বালাতন করছিলেন তিনি। সেই অভিযোগেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।

মঙ্গলবার নিজের মধুরানগরের ফ্ল্যাটে রাত সাড়ে নয়টা নাগাদ শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেন শ্রাবণী। অভিনেত্রী গোসল করতে গেছেন ভেবে পরিবারের কেউ ডাকাডাকি করেননি। এরপর কয়েক ঘণ্টা ধরে ঘর থেকে না বেরোনোর পরই শ্রাবণীর ঘরের দরজা ভেঙে ঢোকেন তারা।

ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শ্রাবণীকে। সঙ্গে সঙ্গে স্থানীয় যশোদা হাসপাতালে যাওয়া হয় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শ্রাবণী কোনো সুইসাইড নোট রেখে যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ অভিনেত্রী স্থানীয় টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় কিছু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রাবণী।

১৪ জুন আত্মহত্যা করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত। সে ঘটনায় ভারত জুড়ে তোলপাড় হয়। এর পর আরও কিছু আত্মহত্যার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য