,

কমলা হ্যারিস দেশের প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অপমান : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মানুষ তাকে পছন্দ করেন না। তাই কমলা হ্যারিস দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অপমান। এভাবেই ডেমোক্র‌্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে খোঁচা দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডেমোক্র‌্যাটদের প্রার্থী জো বাইডেন এবার নির্বাচনে জিতলে তিনিই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্ট। তাই পরবর্তী নির্বাচনে তিনি বয়সের কারণে লড়তে পারবেন না বলেই অনুমেয়। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন ভারতীয় বংশোদ্ভুত কমলা। তাই আগে থেকেই কমলাকে নর্থ ক্যারোলাইনার প্রচারে তোপ দাগলেন ট্রাম্প।

ছাড়লেন না জো বাইডেনকেও। তিনি বললেন, একটা বিষয় মনে রাখা খুব সহজ, বাইডেন যদি জেতে তাহলে চীনও জিতবে। খুব সাধারণ হিসেব। এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন আমরা দুনিয়ার ইতিহাসে সবথেকে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছিলাম। সেই অর্থনীতিতে তালা লাগাতে বাধ্য হয়েছিলাম চীন দেশি প্লেগের কারণে। এবার তা ফের খুলছি (‌অর্থনীতি)‌।
‌
এরপরই ট্রাম্পের তোপ, মানুষ তাকে পছন্দ করে না। কেউ তাকে পছন্দ করে না। ও দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতেই পারে না। তাহলে দেশের জন্য অপমান।
ট্রাম্প বলেন, কমলা ভোটের দৌড় থেকে সরে গেছিলেন। তারপরও বাইডেন তাকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছে। বিষয়টি সত্যিই ‘‌আগ্রহজনক’‌। আসলে হিসেব করে দেখলে ক্যালিফোর্নিয়া তাদের জিততেই হবে। সে কারণেই কমলাকে নির্বাচন করেছে বাইডেন। কিন্তু তাকেই নির্বাচন উচিত, যে ভোটে এগিয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য