,

আজ থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করা হবে আজ বৃহস্পতিবার থেকে। এটি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ফরম দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করা হবে। ১০ ও ১১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম পাওয়া যাবে।

প্রার্থীদের সাক্ষাৎকার হবে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সাক্ষাৎকার গ্রহণ করবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংসদীয় বোর্ড।

আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে। এ দুটি আসনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসন ও সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনেও উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে। তবে এ দুই আসনে এখনো তফসিল ঘোষণা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য