,

মানবাধিকার বিষয়ক আইনজীবী জর্জ বিজোস আর নেই

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী জর্জ বিজোস আর নেই। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের আইকন হয়ে উঠা জর্জ বিজোসের বয়স হয়েছিল ৯২ বছর। নেলসন ম্যান্ডেলার হয়ে আইনি লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত জর্জ বিজোস। গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, তিনিই আইনি লড়াইয়ের মাধ্যমে সম্ভাব্য মৃত্যুদণ্ড থেকে ম্যান্ডেলাকে রক্ষা করেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময় খ্যাতনামা রাজনৈতিক কর্মীদের হয়ে লড়াই করেছেন জর্জ বিজোস। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধানের অন্যতম স্থপতিও।

বুধবার এক মিডিয়া কনফারেন্সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জর্জ বিজোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ পেয়েছি। আমাদের দেশের জন্য এটা অনেক বড় দুঃখজনক সংবাদ। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রে জর্জ বিজোসর অবদান অপরিসীম।
নিজ বাড়িতে জর্জ বিজোসের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য