,

প্রচারে প্রয়োজনে পকেটের অর্থ ঢালবেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনী ব্যয় মেটাতে প্রয়োজনে নিজের পকেটের অর্থ খরচ করবেন তিনি।

বিগত আগস্ট মাসে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রচারণায় জমা পড়েছে ৩৬৪ মিলিয়ন ডলার। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির থেকে আগস্টের অর্থ সংগ্রহের হিসাব প্রকাশ করা হয়নি।

৮ সেপ্টেম্বর ফ্লোরিডার উদ্দেশে যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজন হলে প্রচারণা তহবিলের বাইরে ব্যক্তিগত তহবিল থেকে তিনি নির্বাচনের প্রচারে ব্যয় করবেন। ২০১৬ সালের রিপাবলিকান প্রাইমারিতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য যা করা দরকার, তা করা হবে।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত তহবিল থেকে ৬৬ মিলিয়ন ডলার প্রচারণা তহবিলে দেন, যা সে সময় প্রচারণা তহবিলে জমা পড়া মোট অর্থের এক পঞ্চমাংশ বলে জানা যায়।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ভুয়া গণমাধ্যমের প্রচারের বিপরীতে নিজেদের প্রচারণায় বেশ আগে-ভাগেই এবারে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে। তিনি ধারণা করছেন আগেরবারের চেয়ে কয়েকগুণ বেশি এবারে নির্বাচনী তহবিলে জমা হবে।

নির্বাচনে অর্থ ব্যয়ই নির্বাচনে জয় বা পরাজয়ের জন্য মূল বিষয় নয়। ট্রাম্পের প্রচার শিবির থেকে বিভিন্ন রাজ্যে বেশ আগে থেকেই নির্বাচন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে
বিল স্টিফেন, ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচার প্রধান
সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা তহবিলে অর্থ সংকট দেখা দিয়েছে। বছরের শুরুতে বড় অঙ্কের অর্থ তহবিল সংগ্রহের কথা জানালেও প্রচার দলের প্রধানের পরিবর্তনের পর ভিন্ন খবর জানা যাচ্ছে। নতুন নির্বাচনী প্রচার প্রধান বিল স্টিফেন দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ব্যয় ঢেলে সাজিয়েছেন।

স্টিফেনকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনে অর্থ ব্যয়ই নির্বাচনে জয় বা পরাজয়ের জন্য মূল বিষয় নয়। ট্রাম্পের প্রচার শিবির থেকে বিভিন্ন রাজ্যে বেশ আগে থেকেই নির্বাচন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আগেভাগেই বিভিন্ন রাজ্যে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় করা হয়ে গেছে বলে ট্রাম্প ইতিপূর্বে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার তহবিলকে নির্বাচনে জয়ের জন্য গুরুত্বের সঙ্গে দেখা হয়। নির্বাচন কর্মীদের নিয়োগসহ নানা মাধ্যমে ব্যাপক প্রচারে এসব অর্থ ব্যয় করা হয়। ছোট ছোট দানের অর্থ সংগ্রহের মাধ্যমে বড় তহবিল সংগ্রহ করা সম্ভব হলে প্রার্থীর জনপ্রিয়তাও টের পাওয়া যায়।
প্রচার দলের প্রধান বিল স্টিফেন বলেন, ট্রাম্পের প্রচারণা তহবিলে ২০১৬ সালের তহবিলের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ এর মধ্যেই জমা হয়েছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ৩৪০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার তহবিলকে নির্বাচনে জয়ের জন্য গুরুত্বের সঙ্গে দেখা হয়। নির্বাচন কর্মীদের নিয়োগসহ নানা মাধ্যমে ব্যাপক প্রচারে এসব অর্থ ব্যয় করা হয়। ছোট ছোট দানের অর্থ সংগ্রহের মাধ্যমে বড় তহবিল সংগ্রহ করা সম্ভব হলে প্রার্থীর জনপ্রিয়তাও টের পাওয়া যায়।

সমর্থকেরা ক্ষুদ্র ক্ষুদ্র তহবিল অনুদান দেওয়ার মধ্য দিয়ে প্রার্থীর প্রতি তাদের সমর্থন দেখান। উভয় দলের পক্ষ থেকেই প্রতিদিন এসব ক্ষুদ্র সংগ্রহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। ঘরে ঘরে ফোন বেজে উঠছে। ইমেইল বক্সগুলো ভরে উঠছে তহবিল প্রাপ্তির অনুরোধ জানিয়ে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা