,

সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়া হবে: গণশিক্ষা সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারির মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুললে ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন।

সচিবালয়ে বুধবার আকরাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি তৈরি হয়নি। গ্রামে, রুট লেভেলে যে স্কুলগুলো আছে সেখানে আমরা মনে করছি এখনো পরিবেশ তৈরি হয়নি।

আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা থাকার বিষয়টি উল্লেখ করে সচিব বলেন, এখনো অনেক সময় আছে। তবে স্কুল খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কোন কোন গাইডলাইন ফলো করবেন আমরা সেটি জানিয়ে দিয়েছি। সেখানে আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।

গণশিক্ষা সচিব বলেন, গাইডলাইন অনুযায়ী যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এই পরিকল্পনা প্রত্যেকটি স্কুলের জন্য এবং এতে সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি না, সেটি তারা তদারকি করবেন।

তিনি বলেন, যখন আমরা মনে করব যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার আগেই আমাদের প্রধান শিক্ষকদের, কর্মকর্তাদের নির্দেশ দেব আপনারা এখন গাইডলাইন অনুসরণ করে স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুতি গ্রহণ করুন।

স্কুল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে সচিব আকরাম বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য