,

রিয়ার জন্য প্রার্থনায় অন্য তারকারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার ইস্যুতে মাদকযোগে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। একই কারণে গ্রেপ্তার হন রিয়ার ভাই সৌভিকও। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর জিজ্ঞাসাবাদের সময় ওই কথাই স্বীকার করেন অভিনেত্রী। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত দাবি করে বলিউডের একাধিক তারকার নাম প্রকাশ্যে আনেন রিয়া। বলিউডের যে ২৫ জন তারকার নাম রিয়া বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

রিয়ার গ্রেপ্তারের পর তার টি-শার্টে লেখা ‘গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে’ ​নিয়ে প্রতিবাদ শুরু করেন বলিউডের একাধিক তারকা।

কারিনা কাপুর খান থেকে শুরু করে সোনম কাপুর, বিদ্যা বালানরা রিয়ার পাশে দাঁড়ান। রিয়ার পাশে দাঁড়িয়ে যখন তারকারা একের পর এক টুইট করছেন, সেই সময় পালটা জবাব দিলেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি।

তিনি বলেন, ‘Roses Are Red, Violates Are Blue, Lets Fight For The Right, Me And You’। অর্থাৎ, রিয়ার জন্য তারকাদের একাংশ যতই নতুন করে ক্য়াম্পেইন শুরু করুন না কেন, এই লড়াইয়ে সত্যেরই জয় হবে বলে আশা প্রকাশ করেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি।

পাশাপাশি মৃতরা কোনওদিন কথা বলতে পারেন না বলেও মন্তব্য করতে দেখা যায় শ্বেতাকে। শুধু তাই নয়, রিয়ার জন্য যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত বলেও তোপ দাগতে দেখা যায় শ্বেতা সিং কীর্তিকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য