,

৩ বছর পর নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছেনা চিত্রনায়িকা নিপুণকে। নিজেকে ব্যস্ত রেখেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নিয়ে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘ধুসর কুয়াশা’ নামে একটি ছবিতে, ২০১৭ সালে। এবার ফিরছেন তিনি।

৩ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তার নতুন ছবি নাম ‘বীরত্ব’। এটি পরিচালনা করবেন সাইদুল ইসলাম রানা। এর আগে নাটক নির্মাণ করলেও এটাই হতে যাচ্ছে এই পরিচালকের প্রথম সিনেমা।

নতুন করে ফেরা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ব্যবসায়িক ব্যস্ততার কারণে এখন নিয়মিত অভিনয় করা হয় না। তবে এ ছবির গল্পটি মনে ধরেছে। তাই এতে অভিনয় করছি। ছবিতে আমার চরিত্রের নাম লুৎফা, বেশ চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ। আশা করি, গল্প ও চরিত্রটি সবার ভালো লাগবে।’

‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে নির্মিতব্য এই ছবিটির প্রযোজনায় আছেন শুক্লা বণিক ও নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত।

আগামী ১ অক্টোবর থেকে ফরিদপুরে ছবির শুটিং শুরু হবে। প্রথম থেকেই শুটিংয়ে অংশ নেবেন নিপুণ। এমনটাই জানান ছবিটির পরিচালক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য