,

সরকারি সম্পদের সর্বোচ্চ যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপির

news-image

নিজস্ব প্রতিবেদক : সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে আইজিপি এ নির্দেশ দেন।

পুলিশ প্রধান বলেন, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির, উন্নত মানের লজিস্টিকস ক্রয় করতে হবে। তিনি ক্রয়কৃত ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ড. আহমেদ বলেন, প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় এবং ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ, এসবি প্রধান, সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য