,

প্লাজমা থেরাপিতে করোনায় মৃত্যুহার কমেনি : গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যুর হার হ্রাস করতে সাহায্য করেনি প্লাজমা থেরাপি। এমন তথ্যই উঠে এলো ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চের (আইসিএমআর) এক গবেষণায়।

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতা খতিয়ে দেখতে ভারতের ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫টি শহরের ৩৯টি হাসপাতালে সেই গবেষণা চালানো হয়েছিল। এর মধ্যে ২৯টি ছিল সরকারি হাসপাতাল। বাকিগুলো ছিল বেসরকারি হাতে।

আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই হাসপাতালে ভর্তি ১,২১০ জন রোগীর (মাঝারিমানের অসুস্থতা এবং করোনা পজিটিভ) ওপর সেই স্ক্রিনিং চালানো হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে এলোমেলোভাবে বেছে নেওয়া হয়েছিল। কাউকে আবার রাখা হয়েছিল ‘ইন্টারভেনশন আর্ম’ বা ‘কন্ট্রোল আর্ম’-এ।

সেই গবেষণায় জানানো হয়েছে, গুরুতর করোনার ক্ষেত্রে উন্নতি বা মৃত্যু কমানোর সঙ্গে প্লাজমার যোগ নেই। আগেভাগে দাতা ও অংশগ্রহণকারীদের অ্যান্টিবডির মাত্রা (অ্যান্টিবডি টিটার) কমানোর বিষয়টি পরিমাপের মাধ্যমে করোনার মোকাবিলায় প্লাজমার ভূমিকা আরও স্পষ্ট হতে পারে। অ্যান্টিবডি টিটার হলো এক ধরনের রক্ত পরীক্ষা, যা রক্তে অ্যান্টিবডির উপস্থিতি এবং মাত্রা মূল্যায়ন করে। শরীরে প্রবেশকারী অ্যান্টিজেনের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা আছে কি না, তা জানতে সেই পরীক্ষা করা হয়।

গবেষণায় জানানো হয়েছে, যারা ‘ইন্টারভেনশন আর্ম’-এ ছিলেন, তাদের ২৪ ঘণ্টার ব্যবধানে ২০০ মিলিমিটারের দুটি ডোজ দেওয়া হয়েছিল। সঙ্গে সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান করা হয়েছিল। প্রাপ্যতার ওপর নির্ভর করে দুজন পৃথক দাতার থেকে সংগ্রহ করা হয়েছিল দুটি প্লাজমা ইউনিট। আইসিএমআরের পক্ষে বলা হয়েছে, ‘প্লেসিড ট্রায়ালের (প্লাজমা থেরাপি) পরীক্ষা থেকে জানা যাচ্ছে যে, মাঝারি মাত্রায় অসুস্থ করোনা রোগীদের সর্বোচ্চমানের দেখভালের পরও ২৮ দিনের মৃত্যুর হারে কোনও পার্থক্য বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না।’ সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক