,

বসুন্ধরায়ই থাকছে স্টার সিনেপ্লেক্স

news-image

বিনোদন প্রতিবেদক : চলমান বৈশ্বিক মহামারি করোনার ক্ষতির মুখে গত মাসের শেষ সপ্তাহে বন্ধ ঘোষণা করা হয় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। যা আর কখনো খুলবে না বলে জানানো হয়েছিল। তবে, এবার সুসাংবাদ মিলেছে সিনেমাপ্রেমীদের জন্য।

বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ আউটলেটটি চালু থাকছে। বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

বুধবার স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের বরাত দিয়ে তিনি বলেন, ‘বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

এর আগে গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, ‘দুঃখজনক হলেও সত্য যে, বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। শপিংমল কর্তৃপক্ষ সিনেপ্লেক্স বন্ধের জন্য আমাদের নোটিশ দিয়েছে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।’

২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত স্টার সিনেপ্লেক্স। ঢাকাবাসীর পাশাপাশি সারাদেশের সিনেমাপ্রেমীদের ভালোবাসা অর্জন করে নিয়েছে এই প্রেক্ষগৃহটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য