,

ঢাবি শিক্ষককে চাকরিচ্যুত, মির্জা ফখরুলের প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে ঢাবি সিন্ডিকেট কর্তৃক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীন মত প্রকাশ ও মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সুমহান ঐতিহ্যটি নস্যাৎ করার অপপ্রয়াস চলছে। ড. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত তার একটি নিবন্ধের সূত্র ধরে উদ্ভুত পরিস্থিতিতে তিনি পত্রিকার নিবন্ধটি প্রত্যাহার ও ওই পত্রিকায় বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেও তাকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় প্রমাণিত হয় যে, ড. মোর্শেদ হাসান খান গভীর ষড়যন্ত্রের শিকার।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যে সরকারের মূল লক্ষ্য এ ঘটনায় তা আবারও প্রমাণিত হলো। সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ড. মোর্শেদকে চাকরিচ্যুত করা বিশ্ববিদ্যালয়ের মূল চেতনার পরিপন্থি। দেশব্যাপী একদলীয় চেতনাকে যেভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, ড. মোর্শেদের চাকরিচ্যুতি সেই চেতনারই বহিঃপ্রকাশ। ভিন্ন মতের মানুষদের প্রতি অশুভ বার্তা দেওয়া হলো ড. মোর্শেদের এ ঘটনায়।

তিনি আরও বলেন, ড. মোর্শেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। ড. মোর্শেদকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করার জোর দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা