,

গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা গুরুত্বপূর্ণ : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনী রাজনীতিতে বিএনপির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংসদীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই বলেও এ সময় উল্লেখ করে মন্ত্রী।

নির্মাণাধীন কর্ণফুলী টানেল সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেলের কাজ শেষ হলে বদলে যাবে চিরচেনা চট্টগ্রাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই টানেল নির্মাণশেষে চীনের সংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন্স।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, কর্ণফুলী টানেল প্রকল্পের পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের