রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটালিয়ন আনসার সদস্য চায় মাঠ প্রশাসন

news-image

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য সশস্ত্র অঙ্গীভূত চার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এই চার আনসার সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা। বরিশালে কর্মরত বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তাঁরা এ শঙ্কা প্রকাশ করেন। তাই মাঠ প্রশাসনের কর্তকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়োগের দাবি করা হয়েছে সরকারের কাছে।

মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য গত শুক্রবার থেকে চারজন অঙ্গীভূত আনসার সদস্য দেওয়া হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অঙ্গীভূত চার আনসার সদস্য যাথেষ্ট নয়। অল্প দিনের প্রশিক্ষিত আনসার সদস্যদের দক্ষতা, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা এবং কর্মকাণ্ড নিয়েও কিছু প্রশ্ন থেকে যায়। পাশাপাশি তাদের চাকরির মেয়াদও তিন বছর। তাই নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে দক্ষতা ও বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায়।

প্রত্যেক উপজেলায় চারজন আসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ইউএনওদের বাসভবনও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে। প্রশ্ন হচ্ছে এই চারজনকে দিয়ে তা কীভাবে সম্ভব। বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে দিন০রাত ২৪ ঘণ্টা বাসভবন ও এর আশপাশের এলাকায় পাহারা দিতে হবে। আবার শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে।

একজন মানুষ দিনরাত ২৪ ঘণ্টা নির্ঘুম দায়িত্ব পালন করতে পারেন না। রোস্টার অনুযায়ী দুইজন করে দায়িত্ব পালন করলে তারা কী বাসভবন পাহারা দেবেন, নাকি কর্মকর্তাদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের দাবি ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এক প্লাটুন( ২০ সদস্য) ব্যাটালিয়ন আনসার সদস্য দেওয়ার। যাদেরকে প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো যাবে।

বরিশালে উজিরপুর উপজেলার নির্বার্হী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ‘আমরা ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কাজ করতে গিয়ে নান ধরনের হুমকির মধ্যে থাকি। বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করা, বালুমহল বা জলমহল থেকে অবৈধ্য বালু উত্তোলন বন্ধকরা, জলমহালসহ সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে থাকি।

এছাড়া সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদরকি করতে গিয়ে অনৈতিক সুপাশির না রাখলে স্বার্থন্বেষী মহল ক্ষুব্ধ হয়। কোনো কোনো ক্ষেত্রে ইউএনও এবং এ্যসিল্যান্ডের অফিস বা গাড়ি ভাঙচুর,রাগারাগি ও গালাগালি করার নজির বিভিন্ন স্থানে আছে। এসব কারণে মাঠ প্রশাসনের কর্তকর্তারা ঝুঁকির মধ্যে থাকে। এ অবস্থায় ২০১৮ সালে জেলা প্রশাসকেদের সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে মাঠ প্রশাসনে কর্মরত ইউএনও এবং এ্যাসিল্যান্ডদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য ইউএনওদের গানম্যান প্রদানের দাবি করা হয়েছিল। কিন্তু সেই দাবি বাস্তবায়িত হয়নি। আমাদের দাবি অন্তত ১০ জন প্রশিক্ষিত ব্যাটালিয়ান আনসার সদস্য দেওয়া হোক। না হয় অঙ্গীভূত আনসার সদস্যদে দেওয়া হয়েছে তাদেরকে আরো প্রশিক্ষিত করে মাঠ প্রশানের কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়েজিত করা হোক।

বরিশালের জেলা প্রশাসলক ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সভাপতি এস এম অজিয়ার রহমান কালের কণ্ঠকে বলেন, সরকারের নির্দেশ বিভিন্ন কাজ বাস্তবায়ন করতে গিয়ে মাঠ প্রশাসের কর্মকর্তা মানসিক ও শারিরিক ঝুঁকির মধ্যে থাকে। বাংলাদেশ

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্তকর্তাদের নিরাপতর নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি করেছিলাম। ঘোড়াাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার পর সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারের প্রতি আমর কৃতজ্ঞ। মাঠ প্রশানের কর্তকর্দাদের দাবিগুলো আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি। আশা রাখি পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী