,

পরমাণু স্থাপনায় আরও আধুনিক শেড নির্মাণ করছে ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক ও বড় আকারের একটি শেড স্থাপনের কাজ শুরু হয়েছে। গত জুলাই মাসে হামলায় এই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।

ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় গত জুলাই মাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। ওই হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে গত জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠক শেষে সালেহি আরো বলেন, জুলাই মাসের ওই ঘটনার পর তার সংস্থা সবার আগে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বৈঠকে ইরানের প্রতিবেশী দেশগুলোর পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে আলী আকবর সালেহি জানান।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, সংযুক্ত আরব আমিরাত চারটি পরমাণু চুল্লি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রথম চুল্লিটি এরইমধ্যে চালু হয়ে গেছে।

তিনি বলেন, এছাড়া সৌদি আরব পরমাণু কর্মসূচি শুরু করেছে এবং তুরস্কও পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ব্যাপক মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য