,

১০ বছর জেল হতে পারে সুশান্তের বান্ধবী রিয়ার!

news-image

বিনোদন ডেস্ক : তিন দিন জিজ্ঞাসাবাদের পরে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। রিয়ার বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে প্রয়াত অভিনেতাকে মাদক জোগানের অভিযোগ এনেছে এনসিবি। যা প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তার।

তবে রিয়া নিজেও মাদক সেবন করতেন এ রকম কোনো তথ্য পায়নি এনসিবি। মঙ্গলবাল দুপুরে গ্রেফতারের পরে রাতে রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার এনসিবি গ্রেফতার করেছিল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। তার পরেই রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। পর পর তিন দিন ধরে চলে জিজ্ঞাসাবাদ। এনসিবি’র দাবি, শৌভিককে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন রিয়া। স্বীকার করে নেন, সুশান্তের জন্য নানা ধরনের মাদক জোগাড় করতেন তিনি।
২৮ বছর বয়সি এই অভিনেত্রীকে হেফাজতে না নিয়ে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করে নারকোটিক্স কন্ট্রোল বুরো। তা মঞ্জুর হয়েছে।

ডেপুটি ডিজি মুথা অশোক জৈন জানিয়েছেন, রিয়ার বিরুদ্ধে আমাদের হাতে প্রমাণ রয়েছে। তার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করেছি। আর তাকে হেফাজতে নেওয়ার দরকার নেই আমাদের।

সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা