,

আবারও রড নিয়ে ভারতীয় সীমান্তের কাছে চীনা বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। তাই সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। লাদাখের মুখপারি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতে রড, বর্শা ও লাঠি নিয়ে এগুনোর চেষ্টা করেছিল চীনা সেনারা। মঙ্গলবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। এসময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চীন অবশ্য দাবি করেছে, ভারতীয় সেনারা একতরফাভাবে এলএসি অতিক্রম করে ও গুলি ছোড়ে।

ভারতীয় সূত্র জানিয়েছে, হামলার সময় চীনা সেনাদের হাতে রড, বর্শা, লাঠি ও ধারালো অস্ত্র ছিল।
এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য