,

রোশান রাকুল প্রীতের নায়ক হতে চান

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ‘মুখোশ’ নামের এই সিনেমায় তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগে আরও এক অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’তেও নায়িকা পরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এছাড়াও এই নায়কের হাতে রয়েছে বেশ কিছু ছবি। সব মিলিয়ে তার হাতে এখন ১০টির মত ছবি রয়েছে।

এরমধ্যে কিছু ছবির কাজ শেষ হলেও অনুদানের নতুন দুই ছবির কাজ এখনও শুরু হয়নি। খুব শিগগিরই শুটিংয়ে নামবেন তিনি। কয়েকবছরের ক্যারিয়ারে রোশান কাজ করেছেন অনেক নায়িকার সাথেই। দেশ ছাড়িয়ে কলকাতার নায়িকাদের সাথেও দেখা গিয়েছে তাকে।

তবে দক্ষিণী ছবির এক নায়িকার প্রতি তার রয়েছে তুমুল আগ্রহ। তিনি আর কেউ নন, দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং। যিনি শুধু রূপেই নয়, অভিনয়েও মাতিয়ে চলেছেন ভক্ত ও দর্শকদের। সেই নায়িকার সঙ্গেই স্ক্রীন শেয়ার করার ইচ্ছা পোষণ করলেন ঢাকাই ছবির নায়ক রোশান।

এই বিষয়ে রোশান বাংলাদেশ জার্নালকে বলেন, রাকুল প্রীত দেখতে ভীষণ সুন্দরী আর অভিনয়ও বেশ দারুণ। আমি সাউথের ছবি অনেক বেশি দেখি। অ্যাকশন ছবির প্রতি আমার আগ্রহ সবসময় বেশি যার কারণে প্রচুর সাউথের ছবি দেখা হয়। রাকুল প্রীতের ছবি দেখা তো আমি পারদে মিস করিনা। তাকে আমার ভীষণ ভালো লাগে।

তিনি আরও বলেন, রাকুলের সঙ্গে এক ছবিতে কাজ করার অনেক ইচ্ছা আমার। স্বপ্ন বলবো না, এটাকে ইচ্ছা-ই বলবো কারণ ইচ্ছে চাইলেই পূরণ করা যায়। রাকুল সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি বাংলাদেশে। চাইলেই কিন্তু দুজন একসাথে কাজ করতে পারি, এটা কিন্তু অসম্ভব কিছু না। কিন্তু সমস্যা হলো, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম সাহস করার মত প্রযোজক অনেক নেই। তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাই চাইলেই এটা সম্ভব করতে পারে। উনার মত এরকম সাহসী প্রযোজকের সংখ্যা আমাদের এখানে আরও বেশি হলে অনেক ভালো হতো। এখন জানিনা, দেখা যাক; এক সময় না একসময় হয়েও যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য