,

সিসিটিভির আওতায় আসছে সব উপজেলা কমপ্লেক্স

news-image

নিউজ ডেস্ক : দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তার পর আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার উপজেলা কমপ্লেক্সও এর আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা কমপ্লেক্সে থাকা ইউএনও অফিসের কর্মকর্তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা বসানো হচ্ছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার পর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইউএনও সাহেবদের বাসভবনে ইতোমধ্যে আনসার মোতায়েন করেছি, যাতে তাদের রাত্রিকালীন নিরাপত্তা থাকে।

গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটে নিজ বাসায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করেছে সরকার।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আজ একটু সংশোধন করেছি, আমরা পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দেবো, সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে থাকেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সবগুলো পরিবারের নিরাপত্তা, রাত্রীকালীন তারা যেন আক্রমণের শিকার না হন সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি টিভির আওতায় আনা এবং ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তা পাহারা থাকবে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই সরকারি কর্মচারীরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবেন বা ভীত সন্ত্রস্ত্র হয়ে যাবেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য