,

৩০ সেপ্টেম্বরের মধ্যে আগামী হজের প্রাক নিবন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের প্রাক নিবন্ধন করতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত নিবন্ধন করেও করোনার জন্য যারা এ বছর হজে যেতে পারেননি পারেননি তারা আগামী বছরে অগ্রাধিকার পাবেন। যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন আগামী বছর হজে যেতে চাইলে তাদেরও প্রাক নিবন্ধন করতে হবে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘সংশ্নিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।’

করোনার কারণে এ বছর সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে হজ আয়োজন করা হয়। নির্ধারিত সংখ্যক সৌদি নাগরিক এবং দেশটিতে আগে অবস্থান করা বিদেশিরা এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পান। করোনা পরিস্থিতির উন্নতিতে আশা করা যাচ্ছে, শিগগির ওমরাহ ভিসা চালু হবে। আগামী বছরের হজে স্বাভাবিক সময়ের মতো হাজিরা অংশ নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য