,

প্রবাসীদের ফিরে যেতে বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়াল সৌদি

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরে যেসব প্রবাসী আটকে পড়েছেন তাদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। আরব নিউজের খবর।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো মেয়াদে ভিসার জন্য বাড়তি কোনো ফিও দিতে হবে না বলে সৌদি পাসপোর্ট অফিস জেনারেল ডিরেক্টরিয়েট অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে।

এ ছাড়া সীমান্ত বন্ধ থাকায় দেশে ফিরতে না পারায় যেসব প্রবাসীর এক্সিট ও এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং সৌদি আরবেই অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে।

এর মধ্য দিয়ে শ্রমিক ও গৃহস্থালি কর্মচারীদের দেশটিতে বসবাসের অনুমতির (ইকামা) মেয়াদও বৃদ্ধি করেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।

ব্যবসায়িক কাজে যারা বাইরে গিয়ে আটকে পড়েছেন এবং সৌদি আরবে ফেরার অপেক্ষা করছেন তাদের ইকামার মেয়াদও বাড়ানো হয়েছে।

করোনা পরিস্থিতিতে প্রবাসীসহ সকলের প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। ফলে অনেক প্রবাসীর এক্সিট, এন্ট্রি ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে যায়।

করোনা মহামারিতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমাতে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের