,

গ্রিড উপকেন্দ্রে আগুনের পর চার জেলা বিদ্যুৎহীন

news-image

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত।

ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর তাদের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, তা বলা যাচ্ছে না। কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর