,

ট্রাম্পকে ডাকাত ও বর্ণবাদী বললেন সাবেক আইনজীবী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাকাতের মতো আচরণ করেন এবং কৃষ্ণাঙ্গ সব মানুষ সম্পর্কে তার ধারণা খুব বাজে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। এই সাবেক আইনজীবীর লেখা এক নতুন বইয়ে এসব অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশ হতে যাওয়া ‘ডিজলয়্যাল: এ মেমোয়ার’ নামের বইটিতে এসব দাবি করেন তিনি।

নেলসন ম্যান্ডেলা এবং স্প্যানিশ জনগোষ্ঠীকে নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন মাইকেল কোহেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রতি কোহেনের সমর্থন এতটা বেড়ে গিয়েছিল যে এক পর্যায়ে তিনি বলেছিলেন, ট্রাম্পকে রক্ষার জন্য প্রয়োজনে তিনি গুলির সামনে বুক পেতে দেবেন।

এরই মধ্যে ২০১৮ সালের ডিসেম্বরে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়। অভিযোগগুলোর মধ্যে ছিল ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধের জন্য দুই পর্ন তারকাকে ট্রাম্পের হয়ে অর্থ দেওয়া, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রকল্পের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং কর ফাঁকি দেওয়া। এর সবগুলোতেই দোষ স্বীকার করেছিলেন মাইকেল কোহেন। নিজের সব অপকর্মের জন্য সাবেক মক্কেল ট্রাম্পকে দায়ী করেন এই আইনজীবী। গত বছর মার্কিন কংগ্রেসের শুনানিতেও ট্রাম্পের বিরুদ্ধে স্বাক্ষ্য দেন তিনি।

কারাদণ্ড ভোগের সময় ‘ডিজলয়্যাল: এ মেমোয়ার’ নামের বইটি লিখেছেন মাইকেল কোহেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বইটি প্রকাশ হতে যাচ্ছে। তার আগেই সোমবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বইটির গুরুত্বপূর্ণ উদ্ধৃতি প্রকাশ করে দিয়েছে। বইটিতে কোহেন দাবি করেছেন, যে অপরাধে তিনি কারাদণ্ড ভোগ করেছেন সেই একই অপরাধে দায়ী ট্রাম্পও।

এদিকেট্রাম্পের বিরুদ্ধে সাবেক আইনজীবী মাইকেল কোহেনের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। সম্প্রতি এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি কেইলেইগ ম্যাকইনানি বলেন, কোহেন একজন অপমানিত অপরাধী এবং বহিষ্কৃত আইনজীবী, যিনি কংগ্রেসকে মিথ্যা বলেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা