,

গোবর আর মাটি মেখে জন্মেছি, করোনা হবে না: ভারতীয় মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গোবর আর মাটি মেখে জন্মেছেন। এজন্য প্রাণঘাতী করোনা ভাইরাস ধারে কাছে আসতে পারবে না। এমনটাই দাবি করেছেন ভারতের মধ্য প্রদেশের নারী ও বল বিকাশ মন্ত্রী ইমারতি দেবী।

‘গুজব’ উঠে ইমারতি দেবীর করোনা হয়েছে। আর এমনটা শুনেই একপ্রকার রেগে যান মধ্য প্রদেশের এই মন্ত্রী। সাংবাদিকদের বলেন, আমি গোবর আর কাদা মাটিতে জন্মেছি। করোনা আমায় ছুঁতে পারবে না।

এসময় গলায় ঝুলছিল তার মাস্ক। তা দেখিয়ে ওই মন্ত্রী বলেন, এটাও আমার পরার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে পরতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি মাসের ৩ তারিখ বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাসভবনে যান ইমারতি দেবী। আর সম্ভবত সেখানেই তিনি এসব মন্তব্য করেন।

ইতোমধ্যে তার এসব বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য