,

এরিকের সম্পদ লুটপাটের ষড়যন্ত্র চলছে : বিদিশা

news-image

রংপুর ব্যুরো : প্রাসাদ রাজনীতির কারণে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বৈবাহিক বিচ্ছেদ হয়েছিল দাবি করে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, এরশাদের মৃত্যুর আগেই আমি তবুও ভালো ছিলাম। মৃত্যুর পর আমাদের একমাত্র পুত্রি এরিক ও তার সম্পদ লটুপাট করার জন্য এথনও ষড়যন্ত্র অব্যাহত আছে। হুমকি ধামকি চলছে।

সোমবার দুপুরে রংপুরের পল্লীনিবাসে প্রয়াত রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের আগে বিদিশা সিদ্দিক এক প্রেস ব্রিফিং করে একথা বলেন। এসময় পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ ছাড়াও এরশাদ গঠিত জোট বিএনএ-এর সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন সমন্বয়কারী মোঃ আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বিদিশা বলেন, যারা একসময়ে এরিকের মাধ্যমে নমিনেশন নিযেছে। মন্ত্রী এমপি হয়েছে। ফল প্রটুস পাঠিয়েছে। তারা এখন তার কোন খোঁজ রাখে নি। এরশাদের মৃত্যুর আগেও আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখনও হচ্ছে। জিডি হামলা মামলা হুমকি ধামকি সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। এখন চলছে কিভাবে এরিকের সম্পদ লুটপাট করা যায়। আমি এরশাদের সম্পদের লোভে রংপুর আসিনি। তার কবর জিয়ারতের মাধ্যমে তার দোয়া নিয়ে আমি রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এরিক ও তার সম্পদকে রংপুরবাসির হাতে তুলে দিলাম, আপনারা দেখে রাখবেন। পরে তিনি পুত্র এরিককে নিয়ে এরশাদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবরে। এর আগে বেলা ১২ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে সোজা পল্লী নিবাসে যান। সেখানে এরিক এরশাদের ছবিতে চুমু খান। পরে উপরে গিয়ে ২০ মিনিট পর প্রেস ব্রিফিং করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য