,

হঠাৎ বিদিশা-এরিকের আগমনে রংপুরে জাতীয় পার্টির তৃণমুল নেতাকর্মীদের মধ্যে কৌতূহল

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, বিরোধী দলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাসভবন পল্লী নিবাসে এসেছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সঙ্গে ছেলে এরিক এরশাদও রয়েছেন।

এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কেন, কি কারণে পল্লী নিবাসে এই আগমন, তা জানা যায়নি।

আজ সোমবার বেলা ১২টার দিকে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রবেশ করেন বিদিশা সিদ্দিক ও এরিক এরশাদ।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় মা-ছেলে। সেখান থেকে সিলভার কালারের একটি কারে চড়ে পল্লী নিবাসে এসে নামেন তারা।

পল্লী নিবাসে প্রবেশ করেই নিচ তলায় থাকা তাঁর বাবা এরশাদের ছবিতে চুমু দিয়ে কাঁদতে থাকনে এরিক। মিনিট পাঁচেক পর ছেলে এরিককে সাথে নিয়ে এরশাদের নির্মিত ভবনের উপরে যান।

এদিকে বিদিশা ও এরিকের আগমন নিয়ে কেউ মুখ না খুললেও একটি সূত্র জানিয়েছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এরিক এরশাদ রংপুরে তার মাকে সঙ্গে নিয়ে এসেছে।

তাদের এই সফরের সাথে রয়েছেন- এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনামন্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব, ডিএনএ এর মুখপাত্র মোস্তাফজিার রহমান প্রমুখ।

এদিকে রংপুরে বিদিশার আগমন প্রসঙ্গে জানতে মহানগর জাতীয় পার্টির সভাপতি,প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওযা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য