,

পেনশনের টাকায় ওয়েজ আর্নার বন্ড কেনা যাবে না

news-image

নিউজ ডেস্ক : দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রায় আয় করলেই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনা যাবে না। বিশেষ করে বিদেশে চাকরির বিপরীতে পাওয়া পেনশন এবং শিপিং বা এয়ারওয়েজে কর্মরতরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন না। অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সোমবার একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার যোগ্যতার ক্ষেত্রে বিদ্যমান বন্ড রুলসের পাশপাশি কারা কিনতে পারবেন না, তা স্পষ্ট করা করেছে। এ তালিকায় রয়েছেন- যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় পাওয়া পেনশন পেয়েছেন বা প্রবাস থেকে পেনশন পাওয়া কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন, তারা এ বন্ড কিনতে পারবেন না। ওয়েজ আর্নারের মৃত্যুপরবর্তী চাকরির সুযোগ-সুবিধা বাবদ পাওয়া অর্থ দিয়েও এ বন্ড কেনা যাবে না।

এতে আরও বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রু ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না। আবার বাংলাদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশি অফিসে নিয়োগ পাওয়া এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রায় পাওয়া অর্থ দিয়েও মেরিনার, পাইলট বা কেবিন ক্রুরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য