,

মসজিদে বিস্ফোরণ, বাড়ি ফিরলেন ‘সৌভাগ্যবান’ যুবক

news-image

ঢামেক প্রতিনিধি : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩৭ জন মুসল্লি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিটে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ইতিমধ্যে ২৭ জন মারা গিয়েছেন। আর এখন পর্যন্ত মাত্র এক যুবক ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন।

সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া সৌভাগ্যবান ওই যুবকের নাম মো. মামুন (৩০)। তিনি পোশাক শ্রমিক। পটুয়াখালী গলাচিপা উপজেলার মৃত লতিফ মিয়ার ছেলে মামুন। বর্তমানে তল্লা এলাকায় পরিবার নিয়ে থাকেন।

মামুনের স্ত্রী রুবি আক্তার যুগান্তরকে বলেন, চিকিৎসকরা জানিয়েছিলেন আজ ড্রেসিং করে ছেড়ে দেয়া হবে। সোমরার বিকালে ছাড়পত্র হাতে পেয়েছি।

সন্ধা সোয়া ৬টায় তারা হাসপাতাল থেকে বের হন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল যুগান্তরকে বলেন, মামুনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তার দুই পা, হাত ও চুল মুখমণ্ডল সামান্য দগ্ধ হয়েছে। তিনি আশংকামুক্ত হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি জানান, ৩৭ জন রোগীর মধ্যে ২৭ জন মারা গেছেন। নয়জন ভর্তি রয়েছে, এদের মধ্যে নয় জনের অবস্থা আশংকাজনক।

এর মধ্যে আইসিইউতে ছয় জনসহ বাকি সবার শরীর ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য