,

মসজিদে বিস্ফোরণ : তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন।

তিনি বলেন, এরা সবাই তিতাসের ফতুল্লা শাখার কর্মকর্তা-কর্মচারী। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে এবং যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এ বিষয়ে ব্যাখা চাওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ওই শাখার ব্যবস্থাপক, ডেপুটি ব্যবস্থাপক এবং দুইজন সহকারী প্রকৌশলী রয়েছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার ওই মসজিদে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিভিন্ন সংস্থা অনুমান করে আসছে। ওই মসজিদের নিচ দিয়ে যাওয়ার গ্যাস লাইনের ত্রুটি মেরামত করতে তিতাস গ্যাসের কর্মীরা ঘুষ চান বলেও অভিযোগ রয়েছে।

৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার কাছের শিল্প শহর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদটির ইমামসহ গুরুতর অগ্নিদগ্ধ ৩৭ জনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো পর্যন্ত ২৭ জন মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য