,

গ্রিনটি-লেবু পানীয় রোগপ্রতিরোধে ও ওজন কমায়

news-image

অনলাইন ডেস্ক : সবার আগে সুস্বাস্থ্যের বিষয়টি নিয়ে ভাবি। সুস্বাস্থ্যের প্রথম ধাপ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সাধারণ রোগজীবাণু দূরে থাকে। এ জন্য রোগপ্রতিরোধী খাবার দাবার ও পানীয় খেতে হবে।

রান্নাঘরের উপকরণ গ্রিনটি ও লেবু দিয়ে তৈরি পানীয় শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

গ্রিন টিতে রয়েছে স্বাস্থ্য উপকারী বিভিন্ন উপাদান। এতে উচ্চমাত্রায় পলিফেনল রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভালো কাজ করে। সাধারণ সর্দি-ফ্লু প্রতিরোধ করে। এটি হজমশক্তি বাড়াতে সহায়তা করে।

এক কাপ গ্রিন টির সঙ্গে লেবু ও মধু মিশিয়ে পান করলে কেবল সিজনাল রোগপ্রতিরোধই করে না এটি শরীর থেকে বাড়তি ক্যালরি ঝরিয়ে দেবে। লেবুতে রয়েছে রোগপ্রতিরোধী ভিটামিন সি যা ফ্রি রেডিকেল প্রতিরোধ করে। পাশাপাশি এটি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহ প্রতিরোধী উপাদান।

এই পানীয় খুব সহজেই তৈরি করা যায়- গ্রিনটি ব্যাগ ১টি, এক কাপ পানি, আধা ফালি লেবু ও এক টেবিল চামচ মধু।

তৈরি প্রণালি: ফোটানো গরম পানি একটি কাপে ঢেলে নিয়ে এতে গ্রিন টি ব্যাগ দিন। লেবু ও মধু মেশান। ভালো করে মিশিয়ে গরম-গরম পান করুন।

উপকার পেতে সকালে এই পানীয় পান করতে পারেন। তবে চিকিৎসকরা দিনে এক থেকে দুই কাপের বেশি গ্রিন টি পান না করার পরামর্শ দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য