,

ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভেইরাসে শনাক্তের দিক দিয়ে ব্রাজিলকে পিছনে ফেলে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভারত। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১। আর দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে যাওয়া ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

তালিকার শীর্ষস্থানে থাকা আমেরিকায় এই সংখ্যা ৬৪ লাখেরও বেশি। ভারতে রোববার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত মোট ৭০ হাজার ৬২৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ভারতে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৩২ শতাংশে। মৃত্যু হার হয়েছে ১.৭২ শতাংশ। সক্রিয় করোনা রোগীর হার হয়েছে ২০.৯৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য