,

পদ্মায় মিলল ৪৩ কেজির বাঘাইড়!

news-image

রাজবাড়ী প্রতিনিধি : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার সকালে জেলেদের জালে ধরা পড়ে মাছটি।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মানদীর কবিবপুর চর এলাকার আনন্দ হালদারের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। এরপর সকাল ৬টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়তে মাছটি তোলা হয়।

পরে পাঁচ নম্বর ফেরিঘাটের শাকিল সোহানের আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু মাছটি এক হাজার ১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেন।

শাজাহান শেখ স্থানীয় সাংবাদিকদের জানান, মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য