,

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গণশুনানি

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণশুনানির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লার তল্লা বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত অগ্নিকাণ্ডের বিষয়ে সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ অফিস কক্ষে গণশুনানির আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ গণশুনানিতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য