,

২৪ ঘণ্টা না যেতেই ফের যানজটের কবলে পাটুরিয়া

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : পাটুরিয়া ঘাটে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সোমবার সকাল থেকে ফের যানজট শুরু হয়েছে।

গত শনিবার বিকেল থেকে ফেরি পারাপারে যানজটের চাপ কমতে থাকে। রোববার সকালে ঘাটে যানবাহন না থাকায় ফাঁকা হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ফাঁকা থাকলেও ১২টার পর থেকে আবার ফেরি পারাপারের চাপ বাড়তে থাকে।

যাত্রীবাহী বাসের চাপ কম কম থাকলেও পণ্যবাহী ট্রাকের বৃদ্ধি পায়। ফলে ঘাট এলাকায় প্রায় দুই শতাধিক ট্রাক ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় আগের চেয়ে ঘাটে যানবাহনের চাপ অনেক কম হচ্ছে। কারণ ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে বেশি।

এ নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে গত প্রায় ২৫-২৬ দিন ধরে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় যানবাহন কম পারাপার হচ্ছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

ঘাটে যানজটের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস কোচ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা নাব্যতা সঙ্কটের কারণে স্বাভাবিকভাবে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যানবাহন কম পারাপার হতে পারছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা