,

আজ কাটার মাস্টারের জন্মদিন

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিনই জানান দিয়েছিলেন, সামনের দিনগুলোতে আলো কাড়বেন তিনি। তাই হয়েছে, পরিণত হয়েছে দলের অবিচ্ছেদ্য অংশ। সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্মদিন আজ (৬ সেপ্টেম্বর)।

২৫ থেকে ২৬ বছরে পা দিতে যাচ্ছেন ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করা মুস্তাফিজ। অজো পাড়াগায়ের ছেলেটিই আজ দেশের অন্যতম সেরা পেসার।

চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, ২০১৫ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জয় পাওয়া ওই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দেশের হয়ে এখন পর্যন্ত ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০৯টি। ৫০ ওভারের ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট। এ ছাড়া ওয়ানডে ক্যারিয়ারে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার। চার উইকেট নিয়েছেন তিনবার।

টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচে উইকেট নিয়েছেন ৫৮টি। সেরা বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেট। এই ফরম্যাটে একবার করেই এক ম্যাচে চারটি ও পাঁচটি উইকেট পেয়েছেন কাটার মাস্টার।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জায়গা পোক্ত করলেও টেস্টে এখনো নিয়মিত হতে পারেননি মুস্তাফিজ। মাত্র ১৩ ম্যাচ খেলে সাদা পোশাকে ২৮টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। শেষ ২০১৯ সালের মার্চে টেস্ট খেলেছিলেন মুস্তাফিজ।

শুধু দেশ নয়, মাতিয়েছেন বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল মুস্তাফিজের। বল হাতে নিয়েছিলেন ১৭টি উইকেট। নির্বাচিত হয়েছিলেন আসরের সেরা উদীয়মান ক্রিকেটার।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট