,

আরও দুই সপ্তাহ লকডাউন মেলবোর্নে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব আশাব্যঞ্জক হারে না কমায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কঠোর লকডাউন আরও দুই সপ্তাহ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নের বাসিন্দারা গত ছয় সপ্তাহ ধরে কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আগামী সপ্তাহে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী এন্ড্রুজ বলেছেন, আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে, ভিক্টোরিয়ায় রোববার নতুন করে মাত্র ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর আগে এ সংখ্যা ৭শ পর্যন্ত পৌঁছেছিল। সংখ্যা কমা সত্ত্বেও স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক রয়েছেন।

এদিকে মেলবোর্নে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের কারণে বেশ কিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।

তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া সফলতার সঙ্গেই করোনা নিয়ন্ত্রণ করছে। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে ২৬ হাজারেরও বেশি লোক আক্রান্ত এবং ৭৫৩ জন মারা গেছে। এর মধ্যে অধিকাংশ গত দুই মাসে মেলবোর্ন অঙ্গরাজ্যে ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য