শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত করে দেখা হবে মসজিদটি নির্মাণের অনুমতি দিয়েছিল কিনা : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস পাইপলাইনের ওপর মসজিদ নির্মাণে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন, নমুনা সংগ্রহ করেছেন। এ ঘটনা কেন এবং কীভাবে ঘটল সেটার তদন্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সঙ্গে আমার সকাল-বিকেল মোবাইলে যোগাযোগ হচ্ছে। তাদের অবস্থা জানাচ্ছেন। একে একে এখন পর্যন্ত অনেকজন মারা গেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘অনেকেরই পোড়ার ধরন অনেক খারাপ পর্যায়ে। তার পরও সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আল্লাহ যদি এদের জীবনটা দিয়ে দেন।’

এ সময় তিনি বলেন, ‘মসজিদটিতে ছয়টি এসি লাগানো ছিল। আবার গ্যাসের লাইনের ওপরেই নাকি মসজিদটির নির্মাণ। সাধারণত যেখানে কোনো গ্যাসের পাইপলাইন থাকে, সেখানে কোনো নির্মাণকাজ হয় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না কর্তৃপক্ষ এটার পারমিশন (অনুমতি) দিয়েছে কিনা। এই পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না। কারণ এটা সবসময় আশঙ্কাজনক থাকে। সেটাই এখন তদন্ত করে দেখা হবে।’

তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে, একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি খুঁজে বের করতে বলেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘সারা বাংলাদেশের মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছেমতো এয়ারকন্ডিশন লাগাচ্ছে বা যেখানে-সেখানে একটা মসজিদ গড়ে তুলছে, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করার মতো জায়গা কিনা বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি এবং নকশা মেনে করা হয়েছে কিনা সে বিষয়গুলো দেখা একান্ত প্রয়োজন। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।’

এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশু রয়েছে। দগ্ধ বাকি ১৩ জনের অবস্থাও সংকটাপন্ন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা