,

প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো কঠিন হয়ে পড়েছে : ডা. সামন্ত লাল সেন

news-image

নিউজ ডেস্ক : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখানে ৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন মারা গেছেন। আহত বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদেরকে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

রবিবার দুপুরে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, মসজিদে বিস্ফোরণের পর তারা দ্রুত বের হতে পারেননি। এর ফলে তাদের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে মৃতের সংখ্যা বাড়ছে। মারা যাওয়া ২৪ জনের প্রত্যেকের শরীরে ৮০ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য