,

অধিবেশন শুরু, দুই এমপি-প্রণবের মৃত্যুতে শোক প্রস্তাব

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে। করোনা মহামারী পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন চলবে।

রবিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

শুরুতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের এমপি ইস্রাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানে ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এখন পর্যন্ত অধিবেশন ৬ থেকে ৯ সেপ্টেম্বর এ চার কার্যদিবস চলার কথা। তবে প্রয়োজনে তা দু-তিন দিন বাড়তে পারে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে এবারও গণমাধ্যমকর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যু করা হয়নি।

গত দু’টি (৭ম ও ৮ম) অধিবেশনের মতো নবম অধিবেশনও সংবাদকর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।

এছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দু’টি অধিবেশনের মতো প্রতিদিন ৭০ থেকে ৯০ জন সদস্য অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। অসুস্থ এবং বয়স্ক সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন।

আর যারা অংশ নেবেন তারা করোনাকালীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দু’টি অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে।

এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়ে গত ৯ জুলাই শেষ হয়। মোট নয় কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা