,

মসজিদে বিস্ফোরণ: ২২ জনের মৃতদেহ হস্তান্তর

news-image

ঢামেক প্রতিনিধি : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ২৩ জনের মধ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকাল পৌনে ১১টার পর্যন্ত এই লাশ হস্তান্তর করেন নারায়ণগঞ্জ ফতুল্লা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুর রহমান।

তিনি বলেন, সকালে শামীম ও নাদিমের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র, মৃত্যু সনদপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

আজিজুর রহমান বলেন, নিহত জুলহাসের কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তার কাগজপত্র পেলে স্বজনদের কাছে ওই লাশটিও হস্তান্তর করা হবে।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশু রয়েছে।

শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তে জেলা প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য