,

রংপুর মহানগর ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রংপুর মহানগর ছাত্রদল আয়োজিত এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইকবাল হোসেন শ্যামল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদলে কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমান সাগর, মাহবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক ইছামস্তাজ ইজাজ শাহ্, শাহাদাত হোসেন, কন্দ্রিয় সংসদের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুবদল কেন্দ্রীয় সংসদরে সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলল সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব প্রমুখ। এসময় বিভিন্ন জেলা, থানা ও ওযার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য