,

রংপুর মেডিকেলে ইউএনও হামলার প্রধান আসামি আসাদুল

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সদস্য আসাদুল হককে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান- অসুস্থ বোধ করায় শুক্রবার সন্ধ্যায় তাকে রমেক হাসপাতালের দ্বিতীয় তলার ১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তাকে র‌্যাবের প্রহরায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে মামলার প্রধান এ অভিযুক্তকে।

অসুস্থ বোধ করায় গত শুক্রবার সন্ধ্যায় রংপুর র‌্যাব-১৩ এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেনের পূর্বে অসুস্থ্য হয়ে পরে আসাদুল হক। তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৩ রংপুরের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয় সেখানে গ্রেফতার অপর দুই আসামিকে হাজির করা হলেও আসাদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি। পরে আসাদুল হক, নবিরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাস র‌্যাবের কাছে ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করে স্বাকারোক্তি মূলক জবানবন্দি দেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রমেক হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আসাদুলের শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার রাতেই র‌্যাব সদস্যরা তাকে চিকিৎসার জন্য রমেক হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগহ করা হয়েছে।

রমেক হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী আরও বলেন- ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের অবস্থা এখন অনেক ভাল। তিনি একজন ডায়াবেটিকস পার্সন। তার বয়সও অনেক হয়েছে। তিনি শনিবার সকালে নাস্তা করেছেন। দুপুরে ভাত খেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য