,

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন আক্রান্ত ৪৩ : মৃত্যু ১

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৪ জেলায় গতকাল শনিবার সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিয়ে এই বিভাগে একদিনে করোনা ভাইরাসে নতুন করে বেড়ে ৪৩ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। এ সময়ে লালমনিরহাট জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ১৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৮৮ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৬’শ ৬৪ জন রোগী সুস্থ্য হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে গতকাল শনিবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে ৪ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন কোরে লালমনিরহাটে ১৪, রংপুরে ১৩, গাইবান্ধায় ৮ এবং কুড়িগ্রাম জেলায় ৮ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮’শ ১৬ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে গতকাল শনিবার পর্যন্ত এই বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত সনাক্ত হয়েছে ৩ হাজার ১’শ ৬৭ জনে এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর পরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৫’শ ৩৯ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১ হাজার ৪২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৯৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৯৯২ মৃত্যু বেড়ে হয়েছে ২০ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৭৫৭ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৯ জনের, পঞ্চগড় জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৫৩৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক(ভারপ্রাপ্ত) ডাক্তার সুলতান আহমেদ জানান শনিবার সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিয়ে এই বিভাগে একদিনে করোনা ভাইরাসে নতুন করে বেড়ে ৪৩ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। এ সময়ে লালমনিরহাট জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ১৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৮৮ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৬’শ ৬৪ জন রোগী সুস্থ্য হয়েছেন।

এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৫৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ৩’শ ৭৫ জন। একই সময়ে রংপুর বিভাগে ২১৩ জন সহ মোট ৬৯ হাজার ৭’শ ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য