,

রংপুর নগরীতে যানজট নিরসনেগাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করলো আরপিএমপি

news-image

রংপুর ব্যুরো : যানজট নিরসনের অংশ হিসেবে রংপুর নগরীর টেবিল টেনিস ক্লাবের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার বেলা ১২টায় নতুন এ পার্কিং স্থানের উদ্বোধন করেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক (উত্তর) ইনচার্জ দেলোয়ার হোসেনসহ অন্যরা।

 

এ পার্কিং স্থানে ১’শটি গাড়ি রাখা যাবে। এতে করে নগরীর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে আগে যে যানজটের সৃষ্টি হতো সেটি নিরসন হবে। এছাড়া নগরবাসী সচেতন হয়ে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের জন্য আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম বলেন, রংপুর নগরীতে গাড়ি পার্কিংয়ের জন্য কোন নির্ধারিত স্থান ছিল না। এতে করে নগরীতে বিভিন্ন কাজে আসা মানুষজন যত্রতত্র গাড়ি পার্কিং করতেন। ফলে নগরীতে যানজট আরও বেড়ে যেত। গাড়ি পার্কিং করে যেন সাধারণ মানুষ তাদের কাজ সারতে পারেন সেজন্য প্রধান সড়কের একেবারে পাশে গাছের ছায়াতলে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। নগরীতে যানজট কমাতে হলে সাধারন মানুষের সচেতনতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য