,

আজ সংসদ অধিবেশন : এমপিদেরও করতে হবে করোনা পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে আজ রোববার। মার্চ মাসে দেশে করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর এটি তৃতীয় অধিবেশন। ফলে মহামারীর মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিতে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নিতে হবে সংসদ সদস্যদের।

গত এপ্রিল ও জুনে সংসদের সপ্তম ও অষ্টম অধিবেশন বসে। সে সময় স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেয়া হয়।

সপ্তম অধিবেশনে সংসদ সদস্যদের কোভিড-১৯ টেস্ট করানোর প্রসঙ্গ আসেনি। তবে এরপর বেশ কয়েকজন মন্ত্রী-এমপি আক্রান্ত হওয়ায় অষ্টম অধিবেশনের মাঝপথে সংসদ সদস্যদেরও পরীক্ষা করাতে অনুরোধ করা হয়। এবার অধিবেশন শুরুর আগেই তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে বলা হল।

রোববার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ অধিবেশনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাজেট অধিবেশনসহ মহামারীর মধ্যে আগের দুটি অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বৈঠক চলবে।

তালিকা করে প্রতিদিন ৮০ জনের মতো সংসদ সদস্য সংসদ অধিবেশনে অংশ নেবেন। অধিবেশন চলাকালে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সনদ থাকতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১৯ অগাস্ট নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের বিগত অষ্টম অধিবেশন গত ৯ জুলাই শেষ হয়।

সংবিধানের বিধান মতে সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন ডাকতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য