,

দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন স্বাস্থ্য সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, ‘বার্ন ইউনিটের চিকিৎসক, পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে আমি বৈঠক করেছি। তাদেরকে বলেছি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। আমাদের চিকিৎসার মধ্যে সর্বোচ্চ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ১৪ জন মারা গেছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেক রোগীকে দেখেছি। তাদের যে অবস্থা আমরা এমনটা বলতে পারবো না যে তারা প্রত্যেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে এইটুকু আমরা বলতে পারি আমাদের বাংলাদেশে যতটুকু চিকিৎসা ব্যবস্থা আছে এই উন্নত হাসপাতালে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আবদুল মান্নান আরও বলেন, ‘আপনারা শুনলে খুশি হবেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাত থেকে একাধিকবার খোঁজ নিয়েছেন। জানতে চেয়েছেন চিকিৎসায় আর কী কী করা যেতে পারে। সর্বোচ্চ কী চিকিৎসা নেওয়া যেতে পারে, দগ্ধদের জন্য কী করা যায়। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’

তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। আমরা যতটুকু শুনেছি তারা ঘটনার সূত্রপাত আইডেন্টিফাই করেছে এবং গ্যাস পাইপের লিক কোনও জায়গা থেকে বের হয়েছে তাও জানা গেছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে কেন এ ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কাছ থেকে শুনেছি তদন্ত অব্যাহত আছে, আশা করি দ্রুতই আপনারা জানতে পারবেন।’

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ২২ জনের অবস্থাও বেশি ভালো না। অনেক রোগীদের পারসেন্টেজ কম থাকলেও তাদের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গেছে এবং অবস্থা খুবই গুরতর। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন এদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা