,

বিশ্বজুড়ে বাড়ছেই খাদ্যদ্রব্যের দাম

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে এমনিতেই মানুষের অর্থনৈতিক কার্যক্রম সীমিত হওয়ার পথে। এর মধ্যে আবার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য বাড় বাড়ন্ত।

টানা তিন মাস ধরে বিশ্বজুড়ে শস্য, উদ্ভিজ্জ তেল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেবল বাড়তির দিকেই আছে বলে জানিয়েছে জাতিসংঘের অঙ্গসংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানানো হয়, আগের দুই মাসের মতো আগস্টেও বিশ্ব জুড়ে খাদ্য সামগ্রীর মূল্য সূচকের উঠতি ভাব লক্ষ্য করা গেছে। খাদ্য শস্য, তেল বীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ইত্যাদি পণ্যের মূল্য সূচক জুলাই মাসের ৯৪.৩ শতাংশ থেকে বেড়ে ৯৬.১ শতাংশে দাঁড়িয়েছে।

খাদ্যশস্যের দাম জুলাই থেকে আগস্ট মাসে ১.৯ শতাংশ বেড়েছে, যা আগের মাসের তুলনায় ৭ শতাংশ বেশি। এসবের মধ্যে দাম সবচেয়ে বেশি বেড়েছে জোয়ার, ভুট্টা, বার্লি ও চালের।

ভুট্টার দাম বাড়ছে বেশি। যুক্তরাষ্ট্রের আইওয়ায় সম্প্রতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ভুট্টার দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।

আগের মাসের তুলনায় আগস্টে ভোজ্য তেলের দাম বেড়েছে ৫.৯ শতাংশ। করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার প্রাক্কালে দাম ছিল বেশ সহনীয়। জুলাইয়ের তুলনায় চিনির দাম বেড়েছে ৬.৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা