,

দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলতি মাসে বন্যার শঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে সেপ্টেম্বর মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এক মাস মেয়াদি জলবায়ু পরিস্থিতির পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, আগস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৬০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ৪৫ থেকে ২৪ দশমিক ৬০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম ও বরিশালে ১৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত ১১ আগস্ট কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ মাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম