,

ধামরাইয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জুলহাসের সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে আটকে পুলিশে দেয় স্থানীয়রা।

নিহত জুলহাস উদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি বেসরকারি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি। তিনি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু জানান, দুপুরে জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত প্রাইভেটকার মেরামত করার জন্য মানিকগঞ্জ সদরে যান। সেখানে প্রাইভেটকার রেখে যাত্রীবাহী বাসে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে নামেন। এ সময় ওই বাস থেকে শাহিন ও মোয়াজ্জেম নামের দুই ব্যক্তি নেমেই জুলহাস উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্থনীয় লোকজন তাদের আটকে পুলিশে সোপর্দ করে। জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরই ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তার সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিটিও জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের