,

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ২১৫৮

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৯৮০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৬ দশমিক ৯৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য